রংধনুর_রঙের_বিস্ফোরণ

রড কোষ, কোণ কোষের কথা মনে আছে? চোখের রেটিনাতে পাওয়া যায় এ দু ধরণের কোষ।রড কোষ আমাদের আলো আর গতি দেখতে সাহায্য করে।কোণ কোষ গুলো রঙ দেখতে সাহায্য করে। এই কোণ কোষের জন্যই আমরা পৃথিবীর এতো সৌন্দর্য্য অবলোকন করতে পারি। আমাদের মানুষের রং সংবেদনশীল কোণ কোষ কতগুলো আছে জানেন? তিনটি। লাল,নীল এবং সবুজ। তাহলে আমরা রংধনুর সাত রঙ কীভাবে দেখতে পাই? আসলে এই ৩ টি রঙের সংমিশ্রণে তৈরী হয় বাকি রঙগুলো। মাত্র তিন ধরনের রঙ শনাক্ত করেই রংধনুকে দেখলে কতো ভাল লাগে! ভাবুন তো যদি আপনি ১৬ ধরনের রঙ শনাক্তকারী কোণ কোষের অধিকারী হতেন! ঐ যে বুলেট লাথি মারতে পারতো যে ম্যান্টিস চিংড়ি; তার কোণ কোষগুলো ১৬ ধরণের রঙ শনাক্ত করতে পারে।আর ১৬ ধরনের রঙের মিশ্রণে কত রঙের দেখা সে পায়! চিন্তা করে দেখুনতো আপনি যদি ম্যান্টিস চিংড়ির চোখ দিয়ে রংধনু দেখতেন?রঙের এক বিস্ফোরণ দেখতে পেতেন। এই বিস্ময়কর প্রাণীটিকে আসলে যতোই জানবেন ততোই আপনি তার প্রেমে পড়ে যাবেন অথবা ঈর্ষা কাতর হয়ে পরবেন।