পানির নিচের অদ্ভুত প্রাণীদের মধ্যে টারডিগ্রেড অন্যতম। এরা সারা পৃথিবীতে পানির ভালুক নামেও পরিচিত। তবে শক্তিশালী ভালুকের চেয়েও কিন্তু টারডিগ্রেড অনেক শক্তিশালী। এদের যদি পানিতে জীবন্ত সিদ্ধ করা হয় বা ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে ফেলা হয় কিংবা মহাকাশে নিয়ে গিয়ে বোমা মেরে ফাটিয়ে দেয়া হয়, এদের কিছুই হবে না বলা যায়। অর্থাৎ পানির নিচের এই অদ্ভুত প্রাণীটি যেকোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে সক্ষম। আর এ জন্যই টারডিগ্রেড প্রায় ৫০০ মিলিয়ন বছর ধরে আজও পৃথিবীতে টিকে আছে। তার মানে ডাইনোসর থেকেও এরা পৃথিবীর অনেক পুরনো বাসিন্দা। তবে মজার বিষয় কি জানো, এই প্রাণীটি এতই ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না।